নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূকে কুপিয়ে হত্যা। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূকে কুপিয়ে হত্যা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনায় দিপালী রানী (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় দিপালী রানীর স্বামী শ্যামাচন্দ্র দাসকেও (৫০) কুপিয়ে আহত করা হয়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বন্দর উপজেলার লেজার্স আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিপালী রানী বন্দর লেজার্স আবাসিক এলাকায় স্বামী শ্যামাচন্দ্র দাস ও ২ মেয়েকে নিয়ে কাউসারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

নিহতের মেয়ে বিপাশা জানান, আমরা চার বোন। দুই বোনের বিয়ে হওয়ার পর বাবা-মায়ের কাউসার মিয়ার বাড়িতে ভাড়া থাকি। বাড়ির কেয়ারটেকার হিসেবে ফরিদ মিয়া দেখাশোনা করে। প্রায় সময় কেয়ারটেকারের স্ত্রী ফরিদা বেগম আমার মায়ের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া করে। গত ৩ দিন ধরে চুলায় রান্না নিয়ে মায়ের সঙ্গে ফরিদার ঝগড়া চলছিল।

বৃহস্পতিবার রাতে আমরা দুই বোন এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাই। এ সময় বাবা-মা ঘরে ঘুমিয়েছিল।

শুক্রবার (১ মার্চ) ভোরে আমাদের বাসায় প্রতিবেশীরা ঘরের দরজা খোলা অবস্থায় বাবার কান্নার শব্দ শুনতে পায়। এ সময় বাবার ঘরে গিয়ে মায়ের লাশ দেখতে পায়। পরে আমাদের খবর দেওয়া হলে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। ঘটনার পর থেকেই কেয়ারটেকার পলাতক আছেন।

বন্দর থানার ওসি মোস্তফা কামাল জানান, শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। স্বামী শ্যামাচন্দ্রকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফরিদা বেগম ও তার ছেলে সিয়ামকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১০

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১১

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১২

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৩

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৪

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৫

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৬

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৭

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৮

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৯

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

২০
X