কসবা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাইরের কোনো শক্তিশালী দেশ চাপ দিয়ে কিছু করাতে পারবে না: আইনমন্ত্রী

কসবার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দিচ্ছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। ছবি : কালবেলা
কসবার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দিচ্ছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। ছবি : কালবেলা

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। এখানে বাইরের কোনো শক্তিশালী দেশ চাপ দিয়ে কোনো কিছু করাতে পারবে না।’

তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। এটা জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার দেশ না। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে।’

শুক্রবার (১৪ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয় মাঠে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের বিষয়ে মন্ত্রী বলেন, ‘মার্কিন প্রতিনিধিদল আমার সঙ্গে দেখা করেছে। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং এখানে নির্বাচনে যাতে সহিংসতা না হয় সেটাই তাদের কাম্য।’

আনিসুল হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে সেই আইনিব্যবস্থা ও অবকাঠামো আছে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এ ছাড়া অন্যান্য ব্যাপারে যেসব বিষয়ে আলাপ হয়েছে, এর মধ্যে ডিএসএ (ডিজিটাল নিরাপত্তা আইন) নিয়ে আলাপ হয়েছে—সেটাও সংশোধনের ব্যবস্থা হবে।’

র‌্যাবের স্যাংশন বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘তারাও বলেছেন, র‌্যাব অনেক ভালো কাজ করেছে। তবে যেহেতু এটা একটা আইনি প্রক্রিয়া, তারা এটা দেখবেন এবং র‌্যাবের বিষয়ে বিবেচনা করবেন।’

গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল কাদের ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌর মেয়র এম জি হাক্কানী, ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, সাবেক পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১১

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১২

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৪

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৫

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৬

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৮

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৯

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

২০
X