সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ২২ কিশোর

২২ জন শিশু-কিশোরের মাঝে সাইকেল বিতরণ। ছবি : কালবেলা
২২ জন শিশু-কিশোরের মাঝে সাইকেল বিতরণ। ছবি : কালবেলা

টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে ফেনীর সোনাগাজীর ২২ জন শিশু-কিশোর। শিশু-কিশোরদের মসজিদমুখী করার লক্ষ্যে উপজেলার বগাদানা জামে মসজিদ কমিটি পুরস্কার ঘোষণা দিয়েছিল।

শুক্রবার (২৯ মার্চ) জুমার নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদের সামনে তাদের পুরস্কৃত করা হয়।

বগাদানা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ডা. এম এ ইউসফ বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ জোগাতে এমন আয়োজন করা হয়েছে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার শিশু-কিশোররা মসজিদে নামাজ আদায় শুরু করে। তাদের মধ্য থেকে ৪০ দিন জামাতে নামাজ পড়া যাচাই-বাছাই করে সাইকেল এবং বাকিদের অর্থ পুরস্কার প্রদান করা হয়।

চল্লিশ দিন টানা ৫ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছে- ওমায়ের হোসেন, তাজুল ইসলাম, শাখাওয়াত হোসেন, ইমরান হোসেন, রিয়াদুল ইসলাম, দেলোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, তানবীরুল ইসলাম, মেহেদি হাসান, সাফাত আল তাওসিপ, আশরাফুল হক, মেহেদি হাসান, তামিম উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মো. রহিম, তাসনিমুল ইসলাম, নুরের জামান, সাজেদুল ইসলাম, সাজেদুল ইসলাম, আরমান আলা উদ্দিন।

দুই হাজার টাকা করে অর্থ পুরস্কার পেয়েছে আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মো. দুলাল, ছালেহ আহমেদ, মো. ইয়াছিন, মো. ইউসুফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ 

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

‘খুব ভালো খেলেছে রেফারি’

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১০

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

১১

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

১২

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

১৩

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

১৪

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

১৫

বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

১৬

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

১৭

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৮

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির 

১৯

র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

২০
X