বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে যাত্রীবাহী বাস ও ট্রলির সংঘর্ষে নিহত ৩

বরিশালে যাত্রীবাহী বাস ও ট্রলির সংঘর্ষে নিহত ৩

বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।

শনিবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ছয়মাইল ইউনিক পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস বরিশাল সদর দক্ষিণ স্টেশনের স্টেশন অফিসার মো. বাহাউদ্দিন জানান, বাবুগঞ্জ উপজেলার মানিককাঠির উদ্দেশে যাচ্ছিল একটি ট্রলি। আর অপরদিক থেকে বরিশাল শহরের উদ্দেশে আসছিল গুনগুন ট্র্যাভেলসের যাত্রীবাহী একটি বাস। ছয় মাইল ইউনিক পেট্রোল পাম্পের কাছে যাত্রীবাহী বাস ও ট্রলিটি পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলির হেলপার মো. নাদিমের মৃত্যু হয়। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর এলাকার বাসিন্দা।

তিনি জানান, এ ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক এয়ারপোর্ট থানাধীন কলসগ্রামের বাসিন্দা কালাম হোসেনের ছেলে ট্রলিচালক এমদাদুল হককে ও এয়ারপোর্ট থানার উত্তর রহমতপুর এলাকার সিনবাদকে মৃত ঘোষণা করেন। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, এ দুর্ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়েছেন। তবে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রলি জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

১০

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

১১

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

১২

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

১৩

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

১৪

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

১৫

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

১৬

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

১৭

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৮

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

১৯

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

২০
X