বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

খাদ্য গুদাম কর্মকর্তা সেই উম্মে কুলসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

বাকেরগঞ্জ উপজেলার চরাদির আঞ্চলিক হলতা খাদ্য গুদামের উপপরিদর্শক উম্মে কুলসুম। ছবি : কালবেলা
বাকেরগঞ্জ উপজেলার চরাদির আঞ্চলিক হলতা খাদ্য গুদামের উপপরিদর্শক উম্মে কুলসুম। ছবি : কালবেলা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদির আঞ্চলিক হলতা খাদ্য গুদামের উপপরিদর্শক উম্মে কুলসুমের বিরুদ্ধে সরকারি গুদামের চাল চুরির ভিডিও ভাইরালের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) বরিশাল আঞ্চলিক খাদ্য কর্মকর্তা জহিরুল ইসলামের নির্দেশে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক খাদ্য কর্মকর্তা জহুরুল ইসলাম। তদন্তকারী কর্মকর্তারা হলেন গৌরনদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অশোক কুমার, হিজলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম ও বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের টেকনিক্যাল এসআই মো. দেলোয়ার হোসেন।

ঘটনার বিষয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবিনা পারভিনের বলেন, হলতা গুদামের ঘটনার প্রসঙ্গে বরিশালের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্তের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, বিষয়টি শুনেছি সেখানে বিভাগীয় কর্মকর্তারা আসছেন তদন্ত করছেন। আশা করি তদন্তে সঠিক বেরিয়ে আসবে।

এর আগে বুধবার (৩ এপ্রিল) বাকেরগঞ্জ হলতা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের খাদ্যগুদাম থেকে চাল ব্যবসায়ী সিন্ডিকেট রাজা খানের চাতালে ১৫ বস্তা চাল পাঠানোর ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, নসিমন ভর্তি চাল নেওয়া হচ্ছে রাজা খানের বাড়িতে। এ সময় নসিমনের চালক বলছেন, হলতা গুদাম থেকে চাল নিয়ে রাজা খানের বাড়িতে নিয়ে যাব। ভিডিওতে শোনা যায়, রাজা খান কি করেন, উত্তরে চালক বলেন সে চালের ব্যবসা করেন। সে কিসের চাল ছাড়িয়েছেন বলতে পারেন না নসিমন চালক।

এ ঘটনায় গত ৩ এপ্রিল জাতীয় দৈনিক কালবেলা ‘সরকারি খাদ্যগুদামের চাল চুরির ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগমগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ২

উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

অস্ত্র নিয়ে হামলা: আহত জামায়াত নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ

ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে আটক ১

ট্রাম্পের আঙ্কারা সফর / এরদোয়ানকে ‘খুশি’ করতে ৪০টি যুদ্ধবিমানের ইঞ্জিন দিতে পারে যুক্তরাষ্ট্র

রাতের আঁধারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে পালানো ঠেকাতে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

১০

দুদকের ডিজি মোতাহার হোসেন এবার যুব উন্নয়ন অধিদপ্তরে

১১

কালবেলার সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ

১২

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

১৩

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন 

১৪

অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর

১৫

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর গুলি অপসারণ

১৬

‘তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত’

১৭

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইরাল প্রশ্নপত্রের নেপথ্যে

১৮

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১৯

‘এবারের গণবিপ্লব হবে ধর্মব্যবসা ও উগ্রবাদের বিরুদ্ধে’

২০
X