সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় একটি গোডাউনে গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম। এর আগে একইদিন বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের একজন সুমন (৩০)। তিনি একটি গোডাউনের ম্যানেজার, বাকিরা হলেন- গোডাউনের পাশের বাসিন্দা পঞ্চাশোর্ধ এক নারী ও অপর এক যুবক। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে এবং আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের ভেতরে গ্যাস জমা ছিল। হয়তো আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

১০

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

১১

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১২

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

১৩

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১৪

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৫

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

১৬

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১৭

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

১৮

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

২০
X