লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৯:০৩ এএম
আপডেট : ০৬ মে ২০২৪, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

চন্দ্রগঞ্জ থানা আ. লীগের সভাপতি-সম্পাদককে শোকজ

চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব। ছবি : সংগৃহীত
চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব। ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার (৫ মে) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন স্বাক্ষরিত একটি শোকজের কপি প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে।

জানা গেছে, পূর্ব অবহিতকরণ ছাড়া চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউনিয়নের একটি আহ্বায়ক কমিটি ফেসবুকে পোস্ট করেন।

এতে পূর্বের কমিটির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভূঁইয়া কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে লিখিত অভিযোগ করেন।

পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে পূর্বের কমিটি ভেঙে নতুন করে আহ্বায়ক কমিটি দেওয়ায় চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেন।

এদিকে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের পক্ষ থেকে ফেসবুকে ওই ইউনিয়ন কমিটি ঘোষণা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের শোকজ নোটিশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে অভিযোগকারী হাজিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি অভিযোগ দায়েরের কথা স্বীকার করেন। এ ছাড়া এ বিষয়ে অন্য কোনো বক্তব্য দিতে রাজি হননি।

চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরীকে মোবাইল ফোনে কল দিয়ে পাওয়া যায়নি।

তবে সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব জানান, কেন্দ্রের কোনো চিঠি তারা পাননি। চিঠি পাওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য দিতে রাজি নন তিনি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, কেন্দ্রীয় চিঠির বিষয়টি অবগত হয়েছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সম্মেলন ছাড়া কোনো কমিটি ঘোষণা করা করা বেআইনি। সে হিসেবে হাজিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পূর্বের কমিটি বহাল রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X