খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৮:২২ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ
পুলিশের ওপর হামলা

খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খুলনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। ১৪ জনের নাম উল্লেখসহ ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সোমবার (১৮ জুলাই) রাতে খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিকুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, বিএনপি নেতা মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, ইবাদুল হক রুবায়েত, মো. হেলাল আহমেদ সুমন, মো. তাজিম বিশ্বাস, মো. রবি, আসাদুজ্জামান মিঠু, হেলাল হোসেন গাজী, বেলাল হোসেন গাজী, মো. নাছিম, শেখ নাদিমুজ্জামান জনি ও খায়রুজ্জামান সজিব।

মামলার বাদী খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে আসামিরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ সদস্যরা মারা যেতে পারতেন। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, পুলিশের কাজে বাধার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। একজন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৩৭ ক্যাটাগরিতে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১০

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১১

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১২

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৩

টিভিতে আজ যত খেলা

১৪

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

২০
X