ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতায় আহত ৭

আহতদের নেওয়া হয় হাসপাতালে। ছবি : কালবেলা
আহতদের নেওয়া হয় হাসপাতালে। ছবি : কালবেলা

ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমানের সমর্থকরা সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন খান সুরুজের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ মে) রাতে সদর উপজেলার ধানসিঁড়ি গাবখান ইউনিয়নের গাবখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে নারী-পুরুষ শিশুসহ ৭ জন আহত হয়েছে।

আহতরা হলেন, জাকির তালুকদার (৪৫), মনির তালুকদার (৩৫), বাপ্পারাজ (২৮), সুমি বেগম (২৬), জাকারিয়া (৩) সহ ৭ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন, ঝালকাঠি সদর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম।

নুরুল আমিন খান সুরুজের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, খান আরিফুর রহমানের আনারস প্রতীকের পক্ষে প্রচারে অংশ না নিয়ে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রচারে অংশগ্রহণ করায় তারা আমাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহত মনির তালুকদার ও জাকির তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। বাকিদের সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এর আগে গত ১৪ মে আমাদের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে তারা।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী কাপ পিরিচ প্রতীকের নুরুল আমিন খান সুরুজ বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খান আরিফুর রহমানের আনারস প্রতীকের সমর্থকরা হামলা চালিয়ে আমার কর্মীদের আহত করেছে। আমার নেতাকর্মীদের তাদের পক্ষে কাজ না করলে বাড়ি ঘরছাড়া করার হুমকি দিচ্ছে।

অভিযোগ অস্বীকার করে খান আরিফুর রহমান বলেন, আমি সেখানে ছিলাম না। কারা এ হামলা করেছে তা আমি জানি না।

ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের দেখতে আমি হাসপাতালে গিয়েছিলাম। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজের হলপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-কর্মচারীরা 

ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যার পর পালাল ভাতিজা

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার নির্দেশ

ঢাকার আকাশে বৈরী আবহাওয়া, সিলেটে আবুধাবির ফ্লাইটের অবতরণ

তালাবদ্ধ ঘরে ঝুলছিল পিকআপ চালকের মরদেহ, দ্বিতীয় স্ত্রী নিখোঁজ

লাইভ র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

রাজধানীর ফুটপাত থেকে ৩ মরদেহ উদ্ধার

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মো. আলী হাসানের ইন্তেকাল

১০

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’

১১

দুই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে যত বিতর্কিত সিদ্ধান্ত

১২

মাদকসেবন করে মাতলামি, ২ যুবকের কারাদণ্ড

১৩

‘২ দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই’

১৪

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা

১৫

বৃষ্টিতে জলাবদ্ধতা / রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

১৬

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন

১৭

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

১৮

সেমিফাইনালের নিষেধাজ্ঞা এড়াতে মায়ের ‘অস্ত্র’ই কাজে লাগালেন বেলিংহ্যাম

১৯

সাতক্ষীরায় থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২

২০
X