কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৮:২৯ এএম
আপডেট : ২০ মে ২০২৪, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটালো ছাত্রলীগ নেতা

চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েল। ছবি : কালবেলা
চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েল। ছবি : কালবেলা

পাবনার চাটমোহরে যমজ বোনকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়েছে পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েল।

শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে পৌর সদরের উথুলি খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চাটমোহর পৌর সদরের উথুলি খামারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশি যমজ দুই বোন মিমিয়া ও লামিয়াকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে ছাত্রলীগ নেতা পায়েল ও তার বাবা-মা। গুরুতর আহত দুই বোনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে এ ঘটনায় যমজ বোনের বাবা রেজাউল করিম রিজু বাদী হয়ে চাটমোহর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পর ওই রাতেই ছাত্রলীগ নেতা পায়েলের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পালিয়ে গেছেন পায়েল ও তার মা।

এ দিকে যমজ বোনকে রড ও হাতুড়ি দিয়ে পেটানোর দায়ে চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৯ মে) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে পাবনার চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পায়েলের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী সংসদে জানানো হয়েছিল। কেন্দ্রীয় সংসদ পায়েলকে দল থেকে বহিষ্কার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

১০

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১১

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

১২

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১৩

পবিত্র আশুরা আজ

১৪

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১৫

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৭

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৮

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X