কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোগো। ছবি : সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

শফিকুল ইসলাম মাসুদ জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

তিনি দীর্ঘদিন থেকেই নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে বিএনপি এ আসনে প্রার্থী মনোনীত করেছে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে।

২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে শেরপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সে নির্বাচনে অংশ নেওয়ার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রোষানলে পড়েছিলেন তিনি, হারিয়েছিলেন চাকরি।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১০

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১১

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১২

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৩

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৪

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৫

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৬

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৭

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৯

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

২০
X