মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীকে বেধড়ক পেটাল যুবলীগ নেতা

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর করেছেন যুবলীগ নেতা রাকিবুর রহমান রাহিম। ছবি : কালবেলা
শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর করেছেন যুবলীগ নেতা রাকিবুর রহমান রাহিম। ছবি : কালবেলা

ঢাকার দোহারে স্কুলে ঢুকে শিক্ষার্থীকে মারধর ও শিক্ষকদের লাঞ্ছিত করেছেন দোহার পৌরসভার সাবেক কমিশনার ও জেলা যুবলীগ নেতা রাকিবুর রহমান রাহিম।

রোববার (২০ মে) সকালে উপজেলায় সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা।

শিক্ষার্থীরা জানান, রোববার সকালে সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী শাহিন শাহ ও সিয়ামের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মূল্যায়ন পরীক্ষা চলাকালীন শাহিন শাহর বাবা জেলা যুবলীগ নেতা রাকিবুল হাসান রাহীম ও তার বড় ছেলে সাফায়েতসহ আরও কয়েকজন বিদ্যালয়ে এসে সিয়ামের ওপর হামলা করে।

তারা আরও জানান, বিদ্যালয়ের শিক্ষকরা বাধা দিলে তারা শিক্ষকদেরও লাঞ্ছিত করেন। হামলার কারণে মূল্যায়ন পরীক্ষা পণ্ড হয়ে যায়। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা এ ঘটনার তীব্র নিন্দা জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্র কুমার সিংহ কালবেলাকে বলেন, বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মারামারির ঘটনায় রাহীম কমিশনার ও তার বড় ছেলেসহ আরও কয়েকজন বিদ্যালয়ে এসে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীর ওপর হামলা করে এবং শিক্ষকদের লাঞ্ছিত করেছে।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দোহার পৌরসভার সাবেক কমিশনার এবং যুবলীগ নেতা রাকিবুর রহমান রাহিমকে গ্রেপ্তার করে সোমবার (২০ মে) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১০

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১১

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১২

ব্রাজিলের জালে জাপানের গোল

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৪

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৫

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৬

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৭

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৮

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৯

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

২০
X