কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় শুরু হচ্ছে ষষ্ঠ হিল ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় পর্ব

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

শুরু হতে যাচ্ছে ষষ্ঠ হিল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এর দ্বিতীয় পর্ব। বাংলাদেশের পাহাড়ি আদিবাসী বিভিন্ন জাতির চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে আমাদের আদিবাসী চলচ্চিত্রের নতুন দিনের বাস্তবতাকে যেন সবার সামনে তুলে ধরার এ এক অনন্য আয়োজন। ঢাকায় আগামী ২ জানুয়ারি থেকে ষষ্ঠ হিল ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় পর্বটি শুরু হচ্ছে। ঢাকায় প্রদর্শনী ভেন্যুগুলো হচ্ছে ‘দৃক’ এবং ‘শালা দ্য নেইবারহুড আর্ট স্পেস’।

এর আগে রাঙামাটির উদ্যোগ রিসোর্স সেন্টার এবং জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এই চলচ্চিত্র উৎসবের প্রথম পর্বটি শুরু হয় গত ২৬ ডিসেম্বর।

উৎসবের চলচ্চিত্র প্রদর্শনীতে কোনো টিকিট ফি নেই। বাংলাদেশের পাহাড়ি চলচ্চিত্র ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের আদিবাসী চলচ্চিত্র প্রদর্শন হচ্ছে এ উৎসবে।

এর আগে রাঙামাটি পর্বে ‘রাঙামাটির উদ্যোগ’-এ ফিল্ম এবং অন্যান্য ভিজুয়াল আর্টস নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। যাতে আলাপ করেছেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক। এ উৎসবের আলোচনায় আরও অংশ নিয়েছেন সুবাশিষ চাকমা ও সোহরাব জাহান।

এর আগে এডিটর দেওয়ানের সঞ্চালনায় অঞ্জুলিকা খীসা, সুব্রত চাকমা আর সান্তুআ ত্রিপুরা, আলাপ করেছেন ‘পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ভাষার সিনেমা’ নিয়ে।

সবার জন্য উন্মুক্ত এই চলচ্চিত্র উৎসবটিতে পাহাড়ি বাঙালি সব চলচ্চিত্রপ্রেমী মানুষের আনন্দমুখর এক পরিবেশ তৈরি হয়েছে, যার মধ্য দিয়ে বাংলাদেশে আদিবাসী চলচ্চিত্রের অগ্রযাত্রা স্পষ্ট হয়ে উঠছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা রেখে স্বামী-স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে?

দেশে ভূমিকম্প অনুভূত

বক্স অফিসে রানির দাপট

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

৫০ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাকসু 

রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?

রেজাউলের শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামায়াত আমির

১০

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

১১

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

১২

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

১৩

ফেব্রুয়ারির হলিউড

১৪

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৫

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৬

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

১৭

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

১৮

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

১৯

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

২০
X