মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
আমজাদ হোসেন শিমুল, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ মে ২০২৪, ১১:৩২ এএম
আপডেট : ২১ মে ২০২৪, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

‘চোখে দেখি না তাতে কী, আমার ভোট যেন নষ্ট না হয়’

পুঠিয়া উপজেলার বিড়ালদহ শাহ করোম আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে শতবর্ষী কারিমন বেওয়া। ছবি : কালবেলা
পুঠিয়া উপজেলার বিড়ালদহ শাহ করোম আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে শতবর্ষী কারিমন বেওয়া। ছবি : কালবেলা

শতবর্ষী কারিমন বেওয়া। বয়সের ভারে চোখে নেই আলো। অন্যের সাহায্য ছাড়া পারেন না হাঁটতেও। তাই ছোট ছেলের বউয়ের হাত ধরে ভোটকেন্দ্রে এসেছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। চোখে দেখেন না অথচ ভোট কেনো দিতে এসেছেন জানতে চাইলে শতবর্ষী কারিমন বলেন, ‘চোখে দেখি না তাতে কি আমার ভোট যেন নষ্ট না হয় সেজন্যই ভোট দিতে এসেছি।’

মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ শাহ করোম আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এসে এভাবেই ভোট নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন ভোট সচেতন এই বৃদ্ধা।

কারিমন বেওয়া বলেন, ভোট আমার অধিকার। আমি চোখে দেখি না, শরীরও ভালো না। কিন্তু তাই বলে আমি ভোট দিতে আসব না এটা হয় না। বয়স হয়ে গেলেও আমি ভোটের অধিকার সম্পর্কে খুবই সচেতন। জীবনে কখনো এই অধিকার থেকে নিজেকে বিরত রেখেছি তা মনে পড়ে না।

যদিও ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় ওই ভোটকেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৫৪টি। অথচ শাহ করম আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজারেরও অধিক।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা মো. মোত্তালেব হোসেন বলেন, ভোটার উপস্থিতি খুবই কম। সকাল ৯টা পর্যন্ত মাত্র ৫৪টি ভোট পড়েছে।’ তবে তিনি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়তে পারে।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮২ হাজার ১ জন, মহিলা ভোটার ৯০ হাজার ১৩৬ জন, পুরুষ ভোটার ৯১ হাজার ৮৬২ জন, হিজরা ৩ জন এবং ৭৮টি ভোটকেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু (মোটরসাইকেল), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মোল্লা (আনারস) এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ (ঘোড়া)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১০

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১১

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১২

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৩

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৪

ব্রাজিলের জালে জাপানের গোল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৬

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৭

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৮

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৯

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

২০
X