শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ
সুনামগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘এখানকার বাসিন্দারা ভালো জানেন কীভাবে বসবাস করতে হবে’

সুরমা ইউনিয়নের মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এসে কথা বলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি : কালবেলা
সুরমা ইউনিয়নের মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এসে কথা বলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি : কালবেলা

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘সবচেয়ে বড় কথা আমরা চেষ্টা করছি সবাই মিলে একসঙ্গে থাকতে। হাওর এলাকায় প্রতি বছরই কম-বেশি বন্যা হয় এবং মানুষজন ক্ষতিগ্রস্ত হন। এখানকার বাসিন্দারা আমার থেকে ভালো জানেন এখানে কীভাবে বসবাস করতে হবে।’

তিনি বলেন, মানুষের প্রয়োজনের আগেই তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করেন। এবার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হলে জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট নেওয়া হবে। এরপর অবশ্যই সকল ক্ষতিগ্রস্তদের দেখভাল করার ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

তিনি বলেন, যতদিন অবস্থার উন্নতি না হবে ততদিন আমরা বন্যার্তদের পাশে থাকব। প্রয়োজনে আশ্রয়কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে, ত্রাণের পরিমাণও বাড়ানো হবে। বন্যার্তদের আমরা ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব।

প্রতিমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে থেকে জেলা প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলে কাজ করছেন। যারা কষ্টে আছেন তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে এসে ত্রাণ দেওয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রনজিত সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বাজারে এলো সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন ‘আউইক্লি’ 

শাহরুখপুত্রের মানবিকতায় মুগ্ধ ভক্তরা

কুবিতে ফের নিয়মবহির্ভূত ডিন নিয়োগের অভিযোগ

বাড়ছে গোমতীর পানি, ফসল হারানোর শঙ্কায় চরাঞ্চলের কৃষকরা

বিশ্বকাপ জিতলেই জাতীয় ছুটি ঘোষণা হতে পারে ইংল্যান্ডে

প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের

উজানের ঢল, বৃষ্টি ও ভাঙনে আতঙ্কে হরিজন পল্লী

২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু  

সিলেট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফিরিয়ে দিল বিজিবি

১০

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

১১

বিপৎসীমার ওপরে মেঘনার পানি, প্লাবিত মনপুরার নিম্নাঞ্চল

১২

মনু নদীর প্রতিরক্ষা বাঁধ দিয়ে লোকালয়ে পানি

১৩

পাহাড়ি ঢলের পানিতে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত

১৪

বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি

১৫

জাককানইবির ৭৫ কোটি টাকার বাজেটে কোন খাতে কত বরাদ্দ, জানালেন উপাচার্য

১৬

আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ে ধস, দুর্ভোগে স্থানীয়রা

১৭

টানা বর্ষণে তলিয়ে গেছে হাতিয়ার নিম্নাঞ্চল, নিরুপায় অর্ধলাখ মানুষ

১৮

৩৬ ঘণ্টার বৃষ্টিতে নাকাল বগুড়া

১৯

গভীর সংকটে ব্রাজিলের ফুটবল, সংস্কারের দাবি পেলেকন্যার

২০
X