কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা আইনজীবী সমিতিতে এডহক কমিটি গঠন

ঢাকা আইনজীবী সমিতির লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা আইনজীবী সমিতির লোগো। ছবি : সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত ২৩ কর্মকর্তা আদালতে না আসায় এবং সমিতির সব কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় এডহক কমিটি গঠন করেছেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতির চতুর্থ তলায় উদ্ভূত পরিস্থিতিতে এক জরুরি তলবি সভা ডাকা হয়।

ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আনোয়ার হোসেন চাঁদ এ জরুরি সভা তলব করেন। পরে গত নির্বাচনে পরাজিত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী সৈয়দ নজরুল ইসলামসহ ২৩ পরাজিত প্রার্থীকে এডহক কমিটির সদস্য করার প্রস্তাব করা হয়। সভায় তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সহিদুজ্জামান, আবদুর রশীদ মোল্লা, জহিরুল হাসান, সৈয়দ মো. মইনুল হোসেন, মাহবুব হাসান, নার্গিস পারভীন, নূরজাহান বেগম, আনোয়ারুল ইসলাম, মোবারক হোসেন, মো. মাজহারুল ইসলাম, আলী মোরতুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসেন, মো. আসিফ, জাবেদ হোসেন, খলিলুর রহমান, মো. সামসুজ্জামান, মোহাম্মাদ আলী, মুক্তা বেগম ও রেজাউল হক।

এর আগে পূর্বের কমিটিকে অবৈধ অ্যাখ্যা দিয়ে তা বাতিল করার প্রস্তাব করা হলে সভায় তা সর্বসম্মতিতে পাস করা হয়।

তলবি সভায় বক্তব্য রাখেন, ঢাকা বারের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার, মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১০

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১১

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১২

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৩

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৪

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৫

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৬

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৭

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X