বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পূর্বাচলের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ মামলা দুদকের 

শেখ হাসিনা । ছবি : সংগৃহীত
শেখ হাসিনা । ছবি : সংগৃহীত

ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজউক থেকে পূর্বাচলে প্লট গ্রহণের অভিযোগে শেখ রেহানা, তার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক।

সোমবার (১৩ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয়েছে। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সঙ্গে অবৈধ প্রভাব খাটানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যেক মামলায় আসামি করা হয়েছে। এসব মামলায় অনৈতিক সুবিধা দেওয়ার ঘটনায় আরও আসামি হয়েছে রাজউক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

মামলার সুপারিশে শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় এ মামলা করা হয়েছে।

বাকি আসামিরা হলেন, শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ (পুতুল), জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউক-এর সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, রাজউক-এর সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, রাজউক-এর সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, রাজউক-এর সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, রাজউক-এর সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, রাজউক-এর সাবেক সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জি. (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, রাজউক-এর উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. হাফিজুর রহমান, রাজউক-এর উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) হাবিবুর রহমান, রাজউক-এর পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম এবং রাজউক-এর সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম।

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, ওই ব্যক্তিদের প্রভাবিত করে ও ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও আইনমতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং ০১৭ অভিযোগ সংশ্লিষ্ট জনাব সায়মা ওয়াজেদের নামে বরাদ্দ নিয়ে এবং অভিযোগ সংশ্লিষ্ট সায়মা ওয়াজেদ প্লটের বাস্তব দখলসহ রেজিস্ট্রিমূলে প্লট গ্রহণ করে, প্রতারণামূলক অবৈধ পারিতোষিক গ্রহণ ও প্রদান ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং বেআইনি অনুগ্রহ প্রদর্শনের দ্বারা বর্ণিত আসামিগণ পরস্পর যোগসাজশে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় দণ্ডযোগ্য অপরাধ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১০

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১১

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১২

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৩

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৪

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৫

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৬

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৭

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৮

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৯

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

২০
X