ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভালুকায় সরকারি হাসপাতালে দুদকের অভিযান

ময়মনসিংহের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। ছবি : কালবেলা
ময়মনসিংহের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে জেলা দুদকের সমন্বিত অফিসের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ারের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম এ অভিযানে অংশ নেয়।

অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসলিমা খাতুন উপস্থিতি ছিলেন। দুদক টিম অভিযানকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন ও সেবাপ্রার্থী রোগীদের সাথে কথা বলেন।

এ সময় হাসপাতালের স্টোরে অতিরিক্ত ঔষধ, টিকিট কাউন্টারে টিকিট বিক্রিতে অনিয়ম, অ্যাম্বুলেন্স ভাড়ার অনিয়ম, মহিলা ও পুরুষ ওয়ার্ডে টয়লেট বেসিন অপরিষ্কার ও অপরিচ্ছন্ন, মশারি ও বিছানার চাদর মাপে ছোটসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান।

খাবারের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও জরুরি বিভাগ, আউটডোরসেবা, রান্নাঘর, হাসপাতালের অপরিষ্কার ও অপরিচ্ছন্নতায় দুদক টিম অসন্তোষ প্রকাশ করেছেন।

হাসপাতালে ভর্তি মো. মুন্তাজ উদ্দিন (৬০) দুদককে বলেন, আমি ও আমার ছেলে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ঔষধ বাহির থেকে কিনতে হচ্ছে।

অভিযান শেষে বিকালে ময়মনসিংহ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত অফিসের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার সাংবাদিকদের বলেন, হাসপাতালে চিকিৎসাসেবার মান, ওয়ার্ডে অপরিষ্কার, খাবার পানি সংকট বিষয়ে তাদের আজকের অভিযান ছিল।

তিনি বলেন, কাউন্টারে ৫ টাকার টিকিট ১০ টাকায় বিক্রি, ওয়ার্ডে অপরিষ্কার, স্টোরে ২ হাজার ৫০০ ঔষধ থাকার কথা থাকলেও সেখানে ৮ হাজার ঔষধ পাওয়া গেছে, যা রোগীদের সরবরাহ না করেও বিতরণের রেকর্ড হিসেব দেখানো হয়েছে। আমরা কর্তৃপক্ষকে এসব অনিয়মের তথ্য জানাব এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল ও মো. শাহাদাত হোসেন সঙ্গে ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম কালবেলাকে বলেন, অনিয়মের অভিযোগগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X