মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফরহাদ মাজহারকে অপহরণ পুনঃতদন্ত করবে পিবিআই

রাজধানীর আদাবর থানার বাইরে স্ত্রী ফরিদা আক্তার ও মেয়ে চৌমতলি হকের সাথে ফরহাদ মজহার। ছবি : সংগৃহীত
রাজধানীর আদাবর থানার বাইরে স্ত্রী ফরিদা আক্তার ও মেয়ে চৌমতলি হকের সাথে ফরহাদ মজহার। ছবি : সংগৃহীত

প্রাবন্ধিক, কলামিস্ট ও কবি ফরহাদ মাজহারকে ৮ বছর আগে অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় আদাবর থানার মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান মঙ্গলবার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের জন্য এ আদেশ দেন।

বুধবার (১২ মার্চ) আদালতের আদাবর থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মিজান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলাটি পুনরায় তদন্ত করে পিবিআইকে আগামী ২৭ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলীর রিং রোডের ১নং হক গার্ডেনের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ মাজহার। পরে স্ত্রীকে নিজের মোবাইল ফোনে জানান, কে বা কারা তাকে ধরে নিয়ে যাচ্ছে। তাকে মেরেও ফেলা হতে পারে। সন্ধ্যা পর্যন্ত ছয়বার কল করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় এবং ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগরে হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করে।

ফরহাদ মাজহারের নিখোঁজের ঘটনায় ওই দিন রাতেই স্ত্রী ও বর্তমান মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বাদী হয়ে আদাবর থানায় একটি অপহরণ মামলা করেন। এরপর মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩১ অক্টোবর অপহরণের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম।

একইসাথে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ও হয়রানির অভিযোগে দণ্ডবিধির ২১১ ও ১০৯ ধারায় ফরহাদ মাজহার ও অপহরণ মামলার বাদী তার স্ত্রী ফরিদা আখতারের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়েরের অনুমতি চান তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ার জন্য সময়ের আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। শুনানি শেষে সে বছরের ৭ ডিসেম্বর সকালে বাদীপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করেন বিচারক। কিন্তু বিকেলে নারাজি আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালত।

একইসাথে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে বাদীপক্ষের (ফরহাদ মাজহার-ফরিদা) বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়েরের অনুমতি প্রদান করেন। পরে মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে প্রসিকিউশন মামলা আমলে নিয়ে ৩১ ডিসেম্বর ফরহাদ মাজহার ও মামলার বাদী তার স্ত্রী ফরিদা আখতারকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম শুব্রত ঘোষ শুভ।

এদিকে নারাজি নামঞ্জুরের ঘটনায় বাদীপক্ষ অসন্তোষ প্রকাশ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটির পুনরায় তদন্তের জন্য একটি রিভিশন মামলা দায়ের করেন। সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই রিভিশন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে মামলায় বাদীপক্ষের (ফরহাদ মাজহার-ফরিদা) নারাজির ওপর পুনরায় শুনানির আদেশ দেন ঢাকার দশম বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম। পরে মঙ্গলবার (১১ মার্চ) শুনানি শেষে বাদীপক্ষের নারাজি গ্রহণ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুনরায় তদন্তের নির্দেশ দেন ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X