কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০১:০২ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ
বিচারপতিকে নিয়ে মন্তব্য

ক্ষমা চাইলেন দিনাজপুরের পৌর মেয়র

হাইকোর্ট। পুরোনো ছবি
হাইকোর্ট। পুরোনো ছবি

বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে মন্তব্য করার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম। আপিল বিভাগে হাজির হয়ে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করলেও আদালত তাকে অব্যাহতি দেননি। পরে আদালত অবমাননার রুল শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করা হয়।

এদিন মেয়রের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

এর আগে খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে বিরুপ মন্তব্যের জেরে দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীরকে তলব করা হয়। গত ১৭ আগস্ট আপিল বিভাগ তাকে তলব করেন। ২৪ আগস্ট সকাল ৯টায় তাকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

মেয়রের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন শফিক রায়হান শাওন, মাহফুজুর রহমান রোমানসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবী।

বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচি পালনকালে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম। সেসময় তিনি খালেদা জিয়ার মামলায় হাইকোর্টে রায়দানকারী বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১০

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১১

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১২

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৩

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৫

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৬

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৭

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৮

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৯

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

২০
X