কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় রিটেও মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী রহিমের প্রার্থিতা বাতিল

মোহাম্মদ আব্দুর রহিম শহীদ। ছবি: সংগৃহীত
মোহাম্মদ আব্দুর রহিম শহীদ। ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে হাইকোর্টে দ্বিতীয়বার রিট (আবেদন নম্বর ১৬৫৪৪) করেছিলেন মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদ। তবে দ্বিতীয়বারও নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) একই ঘটনায় অপর একটি রিটে (আবেদন নম্বর ১৬৫৪৫) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছিলেন।

এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মৌলভীবাজারের চারটি আসনের মনোনয়নপত্র বাছাইয়ের ব্রিফিংয়ে আব্দুর রহিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি।

এর আগে ওইদিন সকালে বাছাইয়ের সময় দেখা যায়, মোহাম্মদ আব্দুর রহিম শহীদ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষরসহ জমা দিয়েছেন। সেখানে তার সমর্থনকারী মৌলভীবাজার সদর উপজেলার কাশিমপুর এলাকার ভোটার বশির মিয়া ১১ মাস আগেই মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তি কীভাবে স্বাক্ষর করলেন- এই নিয়ে প্রশ্ন তোলেন সেখানে থাকা আইনজীবী ও অন্যান্য দলের প্রতিনিধিরা।

এ ছাড়া সমর্থনকারী জেলি বেগমের ভোটার ঠিকানায় এ নামে কোনো ভোটার পাওয়া যায়নি। সমর্থনকারী বাছিত মিয়া তিনি নিজ এলাকায় অবস্থান করেন না, তিনি ঢাকার বাসিন্দা। তাই স্থগিত হয়ে যায় তার মনোনয়নপত্র।

এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. ঊর্মি বিনতে সালাম বলেন, আমরা নির্বাচনী আইন ও পরিপত্র অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। আইনে যা আছে, তাই হয়েছে।

এদিকে রিটার্নিং কর্মকর্তার পর ইসিতেও আপিল খারিজ হয়। সেটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আব্দুর রহিম। তবে ওই আবেদন যথাযথ উত্থাপন হয়নি মর্মে মঙ্গলবার সেটি খারিজ করে দেন হাইকোর্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের  

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১০

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১১

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১২

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১৩

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১৪

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১৫

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১৬

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৭

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

১৮

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

১৯

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

২০
X