কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

পায়ে ব্যান্ডেজ কামরুলের, হাঁটলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ছবি : কালবেলা
সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুগদা থানার আরেক হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে। শুনানিতে আসার পর তার পায়ে ব্যান্ডেজ দেখা যায়। এ সময় তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেও দেখা যায়।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে অন্য মন্ত্রী-এমপিদের সঙ্গে মামলার গ্রেপ্তার শুনানিতে তোলা হয় কামরুল ইসলামকে।

এ সময় মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট, হাত পেছনে রেখে হাতকড়া পরিয়ে আদালতে তোলা হয় তাকে। কামরুলের গায়ে ছিল চিরাচরিত মেরুন কালারের হাফ হাতা শার্ট, চোখে সানগ্লাস, পায়ে চামড়ার জুতা। তবে জুতার মধ্যেই ডান পায়ে ব্যান্ডেজ দেখা যায় কামরুলের। খুঁড়িয়ে খঁড়িয়ে হাঁটেন তিনি। এ সময় জয়নাল নামে এক পুলিশ সদস্য তার হাত ধরে নিয়ে যান।

পরে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন তিনি। এক ফাঁকে পলকের হাতের ওপর হাত রেখে দাঁড়ান তিনি। পলক কামরুলের হাত টিপে দেন কিছু সময়। শুনানির সময় কাঠগড়ায় সাংবাদিক ফারজানা রুপাকে মাথায় হাত বুলিয়ে দিতেও দেখা যায় কামরুলকে। এ সময় একজন নারী আইনজীবী কামরুল ইসলামকে সালাম দেন। কামরুল ওই আইনজীবীকে বলেন, ‘তুমি এত কষ্ট করে কেন আসলে। কোনো সমস্যা হয়েছে নাকি।’ পরে ওই আইনজীবী বলেন, না স্যার। আপনাকে সালাম দিতে আসলাম। পরে অবশ্য নারী আইনজীবীর নাম জানা যায়নি।

এদিকে শুনানি শেষে মুগদা থানার আরেক মামলায় কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। শুনানির পর আবার কামরুলকে হাজতখানায় নেওয়া হয়। আদালতের ৬ তলায় তোলার সময় লিফট ব্যবহার করলেও নামানোর সময় হাঁটিয়ে নেওয়া হয় কামরুলকে। এ সময় তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যেতে দেখা যায়। এছাড়া পুলিশের ওপর একবার বেজায় চটেন কামরুল ইসলাম।

এর আগে, গত বছরের ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) কামরুল ইসলামকে গ্রেপ্তার করে। এরপর বিভিন্ন মামলায় একাধিকবার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

বাংলাদেশে উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১০

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১১

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১২

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

১৪

স্কুলছাত্রীকে অপহরণ-হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

১৫

শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী 

১৬

যে ৪ কারণে আজ আর্জেন্টিনাকে হারাতে পারে ইংল্যান্ড

১৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে রংপুরে থানায় অভিযোগ দিলেন এইচএসসি পরীক্ষার্থী

১৮

সিলেটে আদালত থেকে জামায়াতপন্থি ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ

১৯

হানিট্র্যাপ চক্রের দুই তরুণীসহ আটক ৪

২০
X