সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:৫২ এএম
অনলাইন সংস্করণ

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছবি : কালবেলা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছবি : কালবেলা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করায় আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পার্বতীপুর এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পার্বতীপুর বাজারে হাট বসে। হাটের সময় বাজারে অনেক লোকজন থাকে। বিকেলে রাস্তার পাশে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। এ সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হরিণাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি)। তিনি এই ঘটনা দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, পাবলিক প্লেসে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। বিষয়টা দৃষ্টিকটু মনে হয় তাই ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারার অপরাধে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম বলেন বলেন, আমি শুনেছি উন্মুক্ত স্থানে প্রস্রাব করার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বাজার এলাকাতো জনসমাগমপূর্ণ এলাকা। এ কারণে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X