কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাগলকাণ্ডের মতিউরের জামিন নামঞ্জুর

মতিউর রহমান। ছবি : সংগৃহীত
মতিউর রহমান। ছবি : সংগৃহীত

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানের জামিন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন বেলা ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালতের হাজির করা হয় তাদের। এসময় আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন মতিউর রহমান। এরপরই দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় মতিউর রহমানের রিমান্ড চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী ওয়াহিদুজ্জামান (লিটন ঢালী)। শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে আদেশ দেন বিচারক।

জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে সংস্থাটির ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ মতিউরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় এক কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। এ ছাড়া আসামি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও ২৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত ১৫ জানুয়ারি গোয়েন্দা পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ লাকীকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১০

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১১

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১২

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৩

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৬

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৮

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৯

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

২০
X