কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আদালতের নিরাপত্তা বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টসহ সারা দেশের অধস্তন আদালতে কী পরিমাণ নিরাপত্তা আছে, সে বিষয়ে রেজিস্ট্রার জেনারেলকে কমিটি গঠন করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি রাজিউদ্দীন আহমেদ-এর সমন্বয়ে গঠিত রুলসহ এই আদেশ দেন।

রুলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন সব দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোয় কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২৮ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন সব দেওয়ানি ও ফৌজদারি আদালত বা ট্রাইব্যুনালগুলোয় কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আদেশ জারি করা হয়। কিন্তু সেই আদেশের পর কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ১৬ নভেম্বর আইনজীবী মেহেদী হাসান বাদী হয়ে হাইকোর্টে রিট করেন।

আজ ওই রিট আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মো. ওমর ফারুক এবং মোকাদ্দাস আহমদ। শুনানিতে আইনজীবীগণ উল্লেখ করেন, অধস্তন সব দেওয়ানি ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালগুলোয় কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। এর আগে ২০০৫ সালে বিচার বিভাগের ২ জন বিচারককে হত্যা, বিচারকদের বাসায় চুরি, এবং সাম্প্রতিক রাজশাহী মহানগর দায়রা জজের ছেলে খুন হয়েছে। এ ধরনের আরও অপ্রীতিকর ঘটনা ঘটেছে যা বিচার বিভাগের জন্য অশনিসংকেত। শুনানি নিয়ে হাইকোর্ট রুল ও আদেশ জারি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X