কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে হাইকোর্টে রিট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ ৭ দিন মরদেহটি বাসায় পড়ে থাকলেও বিষয়টি কারও নজরে আসেনি বলে অভিযোগ উঠেছে।

এই মর্মান্তিক ও অমানবিক ঘটনাটির সুষ্ঠু বিচার ও সঠিক কারণ উদঘাটনের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (০৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটের পক্ষের আইনজীবী হলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

এরপর এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বলেন, ‘এটি একটি হৃদয়বিদারক এবং অমানবিক ঘটনা। নিজ বাসা থেকে ৭৫ বছর বয়সী একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নারীটি চার সন্তানের জননী। মৃতদেহটি পচা অবস্থায় পাওয়া গেছে এবং এতে পোকা ধরেছিলো। প্রাথমিক তদন্ত অনুযায়ী, নারীটি ৭-৮ দিন আগেই মৃত্যুবরণ করেছেন। তার সন্তানরা সমাজে প্রতিষ্ঠিত। তাদের মধ্যে একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, একজন বুয়েট অধ্যাপক এবং একজন প্রবাসী। নারীটি যে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটের পাশের কক্ষেই তার স্কুল শিক্ষিকা মেয়ে থাকতেন। মায়ের সঙ্গে পাশাপাশি রুমে বসবাস করলেও মৃত্যুর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেননি মেয়ে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করতে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।’

এ সময় আইনজীবী আরও বলেন, এই অমানবিক ঘটনায় কোনো মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কি না তা তদন্ত করা এবং ৭ দিন ধরে একজন বয়স্ক নারীর মরদেহ ফ্ল্যাটে পড়ে থাকলেও কেন কেউ খবর নেয়নি, সেই অবহেলাজনিত কারণ এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে বিচার বিভাগীয় তদন্তের অনুরোধ করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, ‘উন্নত দেশের মতো বয়স্ক নাগরিকদের জন্য সরকার প্রদত্ত নার্স বা কেয়ারগিভারের ব্যবস্থা নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

এর আগে, গত ৩১ মে রাজধানীর নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১০

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১১

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১২

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৪

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৫

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৬

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৭

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৮

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৯

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

২০
X