কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ
গুম ও হত্যা

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউটর শাইখ মাহদী এ অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলমান। এর মধ্যে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগের পাশাপাশি শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার দায়সহ কয়েকটি গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে, গুমের একটি মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। ১১ ডিসেম্বর এ আদেশ দেওয়া হয়।

এ মামলার ১১ আসামির মধ্যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন—মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এদের মধ্যে জিয়াউল আহসান গ্রেপ্তার রয়েছেন।

এর পাশাপাশি শাপলা চত্বরে গণহত্যার দায়ে দায়ের আরেকটি মামলায় শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ১২ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। এই মামলায়ও জিয়াউল আহসানকে আসামি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১০

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১১

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৩

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৬

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৭

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৮

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৯

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

২০
X