মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া | ছবি : সংগ্রহীত
সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া | ছবি : সংগ্রহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

রোববার (১ মার্চ) ট্রাইব্যুনালে তাকে জেরা করেন আইনজীবী আমিনুল গণি টিটো। জেরা শুরুর আগে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান নতুন চিফ প্রসিকিউটরকে অভিনন্দন জানান।

এ সময় জিয়াউল আহসানের বোন ও তার আইনজীবী নাজনীন নাহার নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি একটি আদালত। আমরা চাই আদালতের পরিবেশ মর্যাদাপূর্ণ থাকুক।

তিনি আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম-এর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, পূর্ববর্তী শুনানিতে কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য আদালতের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে প্রত্যাশা করেন তিনি।

নাজনীন নাহার আরও বলেন, রায় না হওয়া পর্যন্ত একজন আসামি হিসেবে জিয়াউল আহসান যেন যথাযথ সম্মান পান।

এ জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, প্রসিকিউশন টিম কোনো বিশেষ সুবিধা পায় না।

পরে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান গোলাম মুর্তাজা মজুমদার বলেন, সব পক্ষ সমান সুযোগ-সুবিধা পাবেন। এতে কোনো ব্যত্যয় ঘটবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X