কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

৯২২টি অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট ভবন। পুরোনো ছবি
হাইকোর্ট ভবন। পুরোনো ছবি

বায়ুদূষণ নিয়ন্ত্রণে বরিশাল ও রংপুর বিভাগের সব অবৈধ ইটভাটা চার সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৪ মার্চ) বিচারপতি জে.বি.এম. হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে আদালত বরিশাল ও রংপুর বিভাগে গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বিবাদী রংপুর ও বরিশাল বিভাগের বিভাগীয় প্রধানদের চার সপ্তাহের সময় দিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেছেন। এ ছাড়া উক্ত ব্যবস্থা সম্পর্কে আদালতে প্রতিবেদন দখিলের জন্য ২৫ এপ্রিল দিন নির্ধারণ করেছেন।

আদালতে হিউম্যান রাইট অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ছিলেন মো. সারওয়ার আহাদ চৌধুরী ও রিপন বাড়ৈ।

শুনানিতে এইচআরপিবির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে অবৈধ ইটভাটাগুলো পরিচালিত হচ্ছে এবং প্রশাসন তাদের উচ্ছেদ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যাহা পরিচালিত করা অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তিনি আদালতে উক্ত অবৈধ ইটভাটাসমূহ বন্ধের নির্দেশনা প্রার্থনা করেন।

বাদি পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল ও নাছরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাইনুল ইসলাম (ডিএজি)।

এর আগে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর সমগ্র বাংলাদেশের অবৈধ ইটভাটা উচ্ছেদ করার জন্য জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এইচআরপিবি একটি রিট পিটিশন দায়ের করেন। আদালত রুল জারি করে অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে সকল বিভাগের বিভাগীয় কমিশনারদের নির্দেশ প্রদান করেন। উক্ত নির্দেশনা মোতাবেক বরিশাল ও রংপুর বিভাগের বিভাগীয় প্রধানদের প্রদানকৃত প্রতিবেদনে দেখা যায় বরিশাল বিভাগে ১২২টি ও রংপুর বিভাগে ৮০০টি সর্বমোট ৯২২টি অবৈধ ইটভাটা এখনো বিদ্যমান রয়েছে এবং বিভাগ দুটি সম্পূর্ণরূপে অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে ব্যর্থ হয়েছে। সে কারণে এইচআরপিবি’র পক্ষে এক সম্পূরক আবেদন দাখিল করে উক্ত অবৈধ ইটভাটা উচ্ছেদের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আগামী চার সপ্তাহের মধ্যে অবশিষ্ট অবৈধ ইটভাটা উচ্ছেদ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৬

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৮

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৯

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

২০
X