বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৪:০৮ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আদালত চত্বরে পুলিশ সদস্যদের মাঝে স্ত্রী হত্যায় দণ্ডপ্রাপ্ত প্রভাত চন্দ্র রায়। ছবি : কালবেলা
আদালত চত্বরে পুলিশ সদস্যদের মাঝে স্ত্রী হত্যায় দণ্ডপ্রাপ্ত প্রভাত চন্দ্র রায়। ছবি : কালবেলা

দিনাজপুরে স্ত্রীকে কুপিয়ে ও গলা টিপে হত্যার দায়ে স্বামী প্রভাত চন্দ্র রায়কে মুত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : স্ত্রী ও শাশুড়িকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

সোমবার (২৪ জুলাই) দুপুরে এ আদেশ দেন দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক যাবিদ হোসেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রভাত চন্দ্র রায় দিনাজপুর সদর উপজেলার মাধবপুর চিরাকুঠিপাড়া গ্রামের লালু চন্দ্র রায়ের ছেলে।

আরও পড়ুন : ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জানা যায়, বিয়ের পর থেকে নেশাগ্রস্ত হয়ে স্ত্রী ববিতা রানীকে নির্যাতন করতেন প্রভাত চন্দ্র। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ২৮ ডিসেম্বর বিকেলে নিজ বাড়িতে শাবল দিয়ে কুপিয়ে ববিতা রানীর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করেন। এতে ববিতা রানী মাটিতে পড়লে গলা টিপে মৃত্যু নিশ্চিত করেন স্বামী প্রভাত চন্দ্র। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা করেন নিহত ববিতার ভাই।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবি জানান, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণসহ সবদিক বিবেচনা করে এ আদেশ দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X