শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৪:০৯ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী ও শাশুড়িকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড পাওয়া আসামি মো. ইসমাইল হোসেন। ছবি : কালবেলা
মৃত্যুদণ্ড পাওয়া আসামি মো. ইসমাইল হোসেন। ছবি : কালবেলা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার দায়ে মো. ইসমাইল হোসেন (৪০) নামের একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৫ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ এ আদেশ দেন। সেই সঙ্গে আরও ৫০ হাজার টাকার অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সরকারপক্ষের পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল এবং মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ইসমাইল হোসেন তার শ্বশুরবাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে বেড়াতে এসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী বিলকিস আক্তারকে কুপিয়ে জখম করে। এ সময় তার শাশুড়ি খালেদা বেগম বাধা দিলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় বাড়ির অন্যান্য প্রতিবেশী এগিয়ে এলে ইসমাইল আরও তিনজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় স্ত্রী বিলকিস ও শাশুড়ি মারা যায়। পরে নিহত বিলকিসের ভাই আবুল খালেক ঘটনার পরের দিন ২৭ সেপ্টেম্বর বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ২০১৯ সালের ১০ জানুয়ারি পুলিশ চার্জ গঠন করে আদালতে পাঠায়। পরে আদালত দীর্ঘ শুনানি এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল বলেন, দুইজনকে হত্যা ও তিনজনকে পঙ্গু করার অপরাধে দেওয়া রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।

তবে দ্রুত সময়ের মধ্যে রায় বাস্তবায়নের দাবি করে তিনি আরও বলেন, এই রায় বাস্তবায়ন না হলে আপরাধ করতে মানুষ আগ্রহী হয়ে উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X