কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থীর রগ কেটে হত্যাচেষ্টা, বিমানবন্দরে ধরা আসামি

প্রধান আসামি রবিন সরদারকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
প্রধান আসামি রবিন সরদারকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসের রগ কেটে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রবিন সরদারকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আজ বুধবার সকালে বিমানবন্দর থেকে এপিবিএনের গোয়েন্দা দল তাকে গ্রেপ্তার করে বলে জানান এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

গত ৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় বাসন থানাধীন আউটপাড়া লিংকন কলেজের সামনে থেকে ভাওয়ালবদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসকে অপহরণ করে একই পদপ্রার্থী রবিন সরদার। এ সময় তার সঙ্গে তার আরও বেশ কিছু সহযোগী জড়িত ছিল। অপহরণের পর গোপন স্থানে নিয়ে নিয়ে গিয়ে ফেরদৌসের রগ কেটে দেওয়াসহ মারপিট করা হয়। এ সময় ভুক্তভোগীর মায়ের নম্বরে ফোন করে মুক্তিপণও দাবি করা হয়। মুক্তিপণ নেওয়ার পর ফেরদৌসকে গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড়ের হলিল্যাব হাসপাতালের সামনে ফেলে রেখে যায়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় ফেরদৌসের মা বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে ৪ সেপ্টেম্বর থানায় মামলা করেন। এরপর থেকেই আসামি রবিন সরদারসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল গাজীপুর মহানগর পুলিশের একাধিক দল। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আসামি রবিন সরদার ভিন্ন নামে আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারে। আগে থেকে প্রস্তুত সাদা পোশাকের এপিবিএন সদস্যরা এ সময় তাকে চট্টগ্রাম থেকে ঢাকা আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে গাজীপুর মহানগর পুলিশের একটি টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১০

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১১

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৩

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৪

নামাজরত মুসল্লির মৃত্যু

১৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৬

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৭

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৮

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৯

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

২০
X