কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মামলা করল বিআরটিসি 

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (বিআরটিসি)। ছবি : সংগৃহীত
রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (বিআরটিসি)। ছবি : সংগৃহীত

স্বাক্ষর জাল করে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (বিআরটিসি) চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যা ষড়যন্ত্রমূলত জানিয়ে পল্টন থানায় মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার (এস্টেট) মো. গোলাম ফারুকসহ ১৪ কর্মকর্তা-কর্মচারী। গত ৬ ডিসেম্বর বুধবার অজ্ঞাত ব্যক্তিদের নামে এ মামলা রুজু করা হয়। যার মামলা নম্বর-১৩।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলামের সভাপতিত্বে পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মতিঝিল জোনের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, বিআরটিসির উন্নয়ন অগ্রযাত্রা বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে। বিআরটিসি একটি কেপিআই ভুক্ত এলাকায় হওয়ায় প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা প্রশ্নে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে।

দায়েরকৃত মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে জানিয়ে হায়াতুল ইসলাম খান বলেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বা বাইরের যাদেরই এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

বিআরটিসির চেয়ারম্যান বলেন, চলমান হরতাল অবরোধের মধ্যেও প্রথম কর্ম দিবসে বেতন দেওয়া হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির মধ্যেও অব্যাহত আছে যাত্রীসেবা। বিআরটিসির উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে স্বার্থান্বেসী মহল তৎপর রয়েছে। এসব অপকর্ম রুখতে মামলাটি দায়ের করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিআরটিসির সকল পরিচালক, জিএম, ডিজিএম, ঢাকাস্থ ম্যানেজারসহ ঢাকার বাইরের ম্যানেজররা (অনলাইনে)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X