কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান বিচারপতির সাক্ষাৎ পাননি শাহজাহান ওমর

ব্যারিস্টার শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েও সাক্ষাৎ পাননি সদ্য বহিষ্কৃত হওয়া বিএনপি নেতা ও ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে এমপি পদে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন তিনি। কিছুক্ষণ আপিল বিভাগে অপেক্ষা করে বেলা ১১টার দিকে চলে যান।

কী কারণে সাক্ষাৎ চেয়েছিলেন সে বিষয়ে কথা বলেননি তিনি। তবে সুপ্রিম কোর্ট প্রশাসন বলছে ব্যারিস্টার শাহজাহান ওমর প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন। অপেক্ষাও করেছিলেন। কিন্তু সেসময় প্রধান বিচারপতির অনুমতি না মেলায় ফিরে যান তিনি।

এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ২টার পরে শাহজাহান ওমর সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন ভবনে যান। প্রায় ১৫ মিনিটের মতো সিইসির দপ্তরে ছিলেন তিনি। তবে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে মন্তব্য করতে রাজি হননি তিনি।

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। জানা গেছে, এবার আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজ করেছে।

শোকজ নোটিশে শাহজাহান ওমর নির্বাচনী এলাকায় সমাবেশে অংশগ্রহণ ও বক্তব্য দেওয়ার কথা বলা হয়। তার পাশে বন্দুক হাতে একজনকে দেখা যাওয়ার বিষয়টিও শোকজে উল্লেখ করা হয়। বুধবারের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়।

হলফনামায় শাহজাহান ওমর জানিয়েছেন, ফৌজদারি কোনো মামলায় অভিযুক্ত নন তিনি। যদিও নির্বাচনে অংশ নেওয়ার আগে গাড়ি পোড়ানোসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার

পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

মেট্রোরেলে অর্ধেক ভাড়া দিতে পারবেন কারা, জানালেন প্রতিমন্ত্রী

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

লেবানন-ইসরায়েলের মধ্যে কাঠামোগত চুক্তি, মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র

১০

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

১১

আজ থেকে শনিবারও ৪ জেলায় খোলা থাকবে ব্যাংক

১২

শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

১৩

প্রাণ গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

১৪

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১৫

৭ কারণে ব্রাজিল সমর্থন করেন না অনেক ফুটবলপ্রেমী

১৬

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

১৭

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

১৮

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

১৯

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

২০
X