কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইডেন কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ইডেন কলেজের পুকুর। ছবি : কালবেলা
ইডেন কলেজের পুকুর। ছবি : কালবেলা

রাজধানীর ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে সানজিদা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সকাল সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সানজিদাকে হাসপাতালে নিয়ে আসেন ইডেন কলেজের ফিন্যান্স বিভাগের ছাত্রী মোহনা ইসলাম। তিনি জানান, নিহত শিক্ষার্থী পুরান ঢাকার চকবাজার এলাকার বাসিন্দা। তিনি সানজিদার গৃহশিক্ষক হিসেবে বাসায় গিয়ে তাকে পড়াতেন।

মোহনা জানান, সকালে ফোনে যোগাযোগ করে তারা একসঙ্গে বাসা থেকে বের হন। পরিকল্পনা ছিল ইডেন কলেজের পুকুরে গিয়ে সাঁতার শেখার। সেই অনুযায়ী কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে পুকুরে নামেন দুজনেই। পুকুরের পাড়ঘেঁষা সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করার সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান সানজিদা এবং ডুবে যান গভীর পানিতে।

মোহনার চিৎকারে আশপাশের শিক্ষার্থী ও কলেজের কর্মচারীরা ছুটে এসে পানিতে নেমে সানজিদাকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X