জবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জবি ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে

জবির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জবির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

বুধবার (২৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্বকারী নেতারা, কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা এবং শাখার সকল নেতাকর্মীরা এতে অংশ নেবেন।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা মনে করছেন, এই সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে সংগঠনের কাঠামো আরও শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অংশগ্রহণকারী নেতাকর্মীদের আন্তরিকতা, সংহতি ও দায়িত্ববোধের মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করা হবে। ছাত্রদল হলো ছাত্রসমাজের কণ্ঠস্বর। এই সংগঠনের প্রত্যেক সদস্যকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে পথ চলতে হবে। আমরা চাই, সচেতন, যোগ্য ও প্রতিবাদী শিক্ষার্থীরা এই সংগঠনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখুক।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনা বিকাশ ও নেতৃত্ব বিকাশে এই সদস্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করছি, এই উদ্যোগে ব্যাপক সাড়া মিলবে এবং শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে ক্যাম্পাসে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে।

ছাত্রদল জানায়, কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে প্রচারণা, লিফলেট বিতরণ এবং নতুন শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের আদর্শ তুলে ধরার প্রচেষ্টা থাকবে। শৃঙ্খলাবদ্ধভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্‌–দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১০

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

১১

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১২

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৩

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৪

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৬

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৮

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৯

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

২০
X