মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

চাকসুর দপ্তরের দুই পদে প্রার্থী হতে পারবেন নারীরাও

চাকসু ভবন। ছবি : কালবেলা
চাকসু ভবন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্রে বড় দুটি পরিবর্তন আনা হয়েছে। এতে দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদে নারী-পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য হবে এবং প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বাদ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে চাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করে প্রশাসন। তপশিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর ভোট হবে।

তবে তপশিল ঘোষণার পর প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী, রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে গঠনতন্ত্র নিয়ে বাগবিতণ্ডা হয়। পুরোনো গঠনতন্ত্রে (সংশোধিত) দপ্তর ও সহদপ্তর সম্পাদক পদে নারী শিক্ষার্থীদের না রাখার প্রতিবাদ জানান তারা। তবে দপ্তর সম্পাদক পদটিতে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানায় প্রশাসন।

গঠনতন্ত্রের বিষয়ে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন কালবেলাকে বলেন, পুনঃসংশোধিত গঠনতন্ত্রে দপ্তর ও সহদপ্তর সম্পাদক পদ ছাত্রছাত্রী উভয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া এমফিল-পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বাদ দেওয়া হয়েছে।

পূর্বের সংশোধিত গঠনতন্ত্রে দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদটি শুধু পুরুষদের জন্য নির্ধারিত ছিল। ভোটার হতে এমফিল-পিএইচডি শিক্ষার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X