বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চাকসু নির্বাচনে নতুন প্যানেল

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিসের সমন্বয়ে গঠিত নতুন প্যানেল ঘোষণা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিসের সমন্বয়ে গঠিত নতুন প্যানেল ঘোষণা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিসের সমন্বয়ে গঠিত নতুন প্যানেল ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় ক্যাম্পাসের কলার ঝুপড়ির সামনে এ ঘোষণা দেন শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক তামজিদ উদ্দিন।

এ সময় তারা অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ এখনো অনিশ্চিত এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা রয়ে গেছে। তারা প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবি জানান।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী তামজিদ উদ্দিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র মজলিসের শাখা সভাপতি ও আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব মাহামুদ রুমি। আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের শাখা সদস্য সচিব ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রোমান রহমান।

প্যানেলে যারা আছেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক : মো. সবুজ, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক : মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক : দেওয়ান আব্দুর, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক : সিয়াম আল ইহসান, দপ্তর সম্পাদক : তৌহিদুল ইসলাম (সাঈদ), সহ-দপ্তর সম্পাদক : শাফিন রহমান, ছাত্রী কল্যাণ সম্পাদক: সানজিদা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : মাজহারুল ইসলাম, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক : তৌহিদুল ইসলাম (সুহান), সমাজসেবা ও পরিবেশ সম্পাদক : মেহেদী হাসান, স্বাস্থ্য সম্পাদক : জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক : জিয়াউদ্দিন সায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : নাজমুস সাদাত, মো. সায়েম, যোগাযোগ ও আবাসন সম্পাদক : মো. নাজমুছ ছাকিব, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক : রায়হান আব্দুল্লাহ, আইন ও মানবাধিকার সম্পাদক : ইয়াছিন আরাফাত, পাঠাগার সম্পাদক : মো. মারুফ, নির্বাহী সদস্য : মো. মুজাহিদুল্লাহ (মুজাহিদ), কাজী বেলাল হোসেন, আবিদ হাসান, সালমান মাহাম্মদ সজিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X