বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ৩ দিনের ক্লাস-পরীক্ষা বর্জন

সায়মা হোসেনের মৃত্যুকে অবহেলাজনিত হত্যা আখ্যা দিয়ে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। ছবি : কালবেলা
সায়মা হোসেনের মৃত্যুকে অবহেলাজনিত হত্যা আখ্যা দিয়ে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসেনের মৃত্যুকে ‘অবহেলাজনিত হত্যা’ আখ্যা দিয়ে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা।

সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় তারা অবহেলায় যুক্ত সবার বিরুদ্ধে যথাযথ তদন্ত ও বিচারসহ চার দফা দাবি জানান এবং আগামী তিন দিন ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

সায়মা হোসেন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং মন্নুজান হলের আবাসিক ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- সায়মার মৃত্যুর ঘটনায় জড়িতদের তদন্তসাপেক্ষে শাস্তি প্রদান, প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের সংস্কার ও উন্নতসেবা নিশ্চিতকরণে রোডম্যাপ ঘোষণা এবং সুইমিংপুলের একটি অংশের গ্যালারি সায়মার নামে নামকরণ।

সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফজল বলেন, সায়মার মৃত্যুর সময় তিনজন প্রশিক্ষক সুইমিংপুলের ভেতরেই উপস্থিত ছিলেন। কিন্তু কেউ তার অনুপস্থিতি লক্ষ্য করেননি। পরে যখন তারা বুঝতে পারেন সায়মা ডুবে গেছেন, তখন জিমনেসিয়াম থেকে লোক এনে তাকে উদ্ধার করা হয়। প্রশ্ন হলো, তারা কেমন প্রশিক্ষক? একজন শিক্ষার্থী ডুবে আছেন, তারা কিছুই টের পান না। প্রশাসন তাদের কীভাবে নিয়োগ দিয়েছে, সেটিও তদন্ত করা দরকার।

আরেক শিক্ষার্থী নিশাত জান্নাত বলেন, কয়েকজনের দায়িত্বে অবহেলার কারণেই আমরা আজ সায়মাকে হারিয়েছি। এ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের বিচারসহ আমাদের চার দফা দাবি অবশ্যই মেনে নিতে হবে।

বিক্ষোভে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা জানান, প্রশাসন দাবিগুলো না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X