মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ছাদে আগুন। ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ছাদে আগুন। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ছাদে নাট্যকলা বিভাগের পুরোনো সরঞ্জামে আগুন লাগার ঘটনা ঘটেছে। শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বালতি ভর্তি পানি দিয়ে প্রাথমিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আগুন লাগা পুরোনো সরঞ্জামের অধিকাংশই পুড়ে যায়।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ভবনের অগ্নিনির্বাপক যন্ত্রে পর্যাপ্ত গ্যাস না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের ধারণা, কেউ আগুন লাগায়নি। কারও জ্বলন্ত সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদের এক কোণে থাকা কাঠ, খড়কুটো, কাগজ-বোর্ডসহ নাট্যকলার বিভিন্ন পুরোনো সরঞ্জামে আগুন ধরে যায়। ধোঁয়া দেখে শিক্ষার্থী ও কর্মচারীরা দৌড়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং আগুন নেভাতে সক্ষম হন। তবে ভবনের অগ্নিনির্বাপক যন্ত্রে পর্যাপ্ত গ্যাস না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় আধঘণ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থী ও বিভাগের শিক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী নীরব বলেন, আগুনের ধোঁয়া দেখামাত্রই ওপরে উঠে বালতি ভর্তি পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং নিভে যায়। গ্যাস সিলিন্ডারগুলোয় তেমন কোনো গ্যাস ছিল না, কোনোটাতে নেই, কোনোটাতে হালকা পরিমাণ গ্যাস ছিল। আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলে তারা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আরিফ হায়দার বলেন, আমি যখন ক্লাস নিয়ে নিচে গেছি, তখন হঠাৎ নিচ থেকে দেখতে পাই ওপরে ধোঁয়া উড়ছে। এক ছাত্রের ফোন পেয়ে ওপরে উঠে দরজা আটকানো দেখতে পাই। পরে চাবি এনেও ভেতরে ঢোকা যাচ্ছিল না। আগুনের লেলিহান শিখা অনেক ওপরে উঠে গিয়েছিল।

তিনি আরও বলেন, পরে স্টুডেন্টরা বালতি ভর্তি পানি এনে, আগুননির্বাপক সিলিন্ডার এনে আগুন নেভানোর চেষ্টা করে এবং মোটামুটি আগুন নিভে যায়। এরপর ফায়ার সার্ভিস এসে পুরাপুরি নেভায়।

আরিফ হায়দার বলেন, ‘আমার ধারণা কেউ আগুন লাগায়নি। হয়তো কেউ সিগারেট খেয়ে ফেলে রেখে গেছে, সেখান থেকে হয়তো আগুন লেগেছে।’

ফায়ার সার্ভিস স্টেশনের রাবি শাখার পরিচালক মো. ওয়ালিদ হোসেন বলেন, আগুন লাগার খবর শুনে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এরপর পাইপের মাধ্যমে ছাদ পর্যন্ত পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X