কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০১:৪৬ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

বিনামূল্যে ইংরেজি শেখাবে ঢাকা কলেজ ছাত্রদল

ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে ইংরেজি কোর্স উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে ইংরেজি কোর্স উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে বিনামূল্যের মাসব্যাপী স্পোকেন ইংরেজি প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল। কোর্সে ১২টি ক্লাসে প্রশিক্ষণ দেবেন দেশসেরা ৬ জন ইংরেজি শিক্ষক।

শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের আ.ন.ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, ‘স্পোকেন ইংলিশ, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট-২০২৫’-এর এই প্রশিক্ষণ কোর্সে রেজিস্ট্রেশন করেছেন ৭৩৫ শিক্ষার্থী। ১ নভেম্বর থেকে শুরু হয়ে এ কোর্সের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। কোর্সে ১২টি ক্লাসে প্রশিক্ষণ দেবেন দেশসেরা ছয়জন ইংরেজি শিক্ষক।

‘স্পোকেন ইংলিশ, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট-২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অনুপমা পাল।

অতিথি বক্তা হিসেবে কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা উন্নয়নের গুরুত্বের বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য মাহমুদা হাবিবা ও মেডিকো কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ড. জোবাইদুর রহমান জনি।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমাদের দেশের বিরাট জনসংখ্যা। সেই তুলনায় ভূমির পরিমাণ স্বল্প। দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। সেই ধারাবাহিকতায় ছাত্রদলের স্পোকেন ইংলিশ একটি মহৎ উদ্যোগ। দেশের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ লোকের সংকট রয়েছে, দক্ষতা উন্নয়নে এই উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা অর্জন ও আত্মবিকাশে সাহায্য করবে বলে আমার বিশ্বাস।

দক্ষতা উন্নয়ন বিষয়ক ভিন্নধর্মী এই অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ মাতবর ও সোয়াইব আহমেদ সজীব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X