মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

পবিপ্রবির কম্বাইন্ড ডিগ্রি চালু স্থগিত, হাইকোর্টের নিষেধাজ্ঞা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কম্বাইন্ড ডিগ্রি চালুর সিদ্ধান্তের ওপর তিন মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (০৫ নভেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি ফওজে আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও বিএসসি ইন অ্যানিম্যাল হাসব্যান্ড্রি (অনার্স) ডিগ্রি একত্র করে নতুনভাবে ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যান্ড্রি’ নামে কম্বাইন্ড ডিগ্রি চালুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আমির হামজা আসিফসহ ক্ষতিগ্রস্ত কয়েকজন শিক্ষার্থী এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করেন। তাদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা (বাদল)।

আবেদনকারীদের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় ‘পবিপ্রবি আইন, ২০০১’-এর ধারা ২০(ডি) অনুযায়ী একাডেমিক কাউন্সিল, রিজেন্ট বোর্ড এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়াই নতুন কম্বাইন্ড ডিগ্রি প্রবর্তনের সিদ্ধান্ত নেয়, যা আইনবিরুদ্ধ।

আদালত প্রাথমিক শুনানি শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের পূর্বের নিয়ম অনুযায়ী তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আদালত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ৯ নভেম্বরের (রোববার) মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন, কেন একাডেমিক কাউন্সিলের ওই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না।

এ বিষয়ে পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হেমায়েত জাহান বলেন, ‘আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম, কোনো শিক্ষার্থী যদি শুধু ডিভিএম বা এএইচ ডিগ্রি নিতে চায়, তাহলে তাকে সে সুযোগ দেওয়া হবে। কাউকে নতুন ডিগ্রি নিতে বাধ্য করা হবে না।’

পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘আমরা রিট খারিজের জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। আপাতত ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে।’

হাইকোর্টের এই আদেশে বিশ্ববিদ্যালয়ের নতুন কম্বাইন্ড ডিগ্রি কার্যক্রমের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X