রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ব্রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ২৯ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচনের পূর্ণাঙ্গ তপশিল ঘোষণা করেন ব্রাকসু নির্বাচন কমিশনার ড. মোহসিনা আহসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৬ নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ২ ও ৩ ডিসেম্বর।

তপশিল অনুযায়ী ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে এবং ৭ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে। ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রার্থীদের ডোপ টেস্ট। সবশেষে ১৩ ডিসেম্বর ঘোষিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

ঘোষণা অনুযায়ী, ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট শেষে একই দিন রাতে ফলাফল প্রকাশ করা হবে বলেও জানায় নির্বাচন কমিশন।

এর আগে সকাল থেকে নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপ ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠার ১৭ বছরেও বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জুলাই আন্দোলনের পর ব্রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনে নামেন। কয়েক দফা অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন শেষে গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯’-এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আইনের অনুমোদন দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X