জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

ফোবানা বৃত্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। ছবি : কালবেলা
ফোবানা বৃত্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। ছবি : কালবেলা

উচ্চশিক্ষায় ভালো ফলাফল ও গবেষণায় আগ্রহী পাঁচ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে ফেডারেশন অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)। বৃত্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন জকসু নির্বাচনে শিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবী।

বুধবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ইতিহাস বিভাগের ১৫তম ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী পপি খাতুন, একই বিভাগের ১৬তম ব্যাচের স্নাতক শিক্ষার্থী মো. সাইফুর রহমান শিহাব, ১৯তম ব্যাচের শিক্ষার্থী মল্লিকা রায়, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫তম ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী মো. নূর নবী এবং সমাজবিজ্ঞান বিভাগের ১৯তম ব্যাচের স্নাতক শিক্ষার্থী ফারহানা জেছমিন।

এ সময়ে বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও গবেষণাধর্মী শিক্ষার বিকাশে সকল শিক্ষককে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।

বৃত্তিপ্রাপ্ত নূর নবী বলেন, ফোবানা স্কলারশিপ শুধু একটি পুরস্কার নয়, এটি আমার জন্য গবেষণাকে আরও সুশৃঙ্খল, দক্ষ ও লক্ষ্যভিত্তিকভাবে এগিয়ে নেওয়ার একটি বাস্তব সহায়তা। উচ্চশিক্ষা ও গবেষণায় অর্থনৈতিক সহায়তা, আন্তর্জাতিক সংযোগ ও একাডেমিক নেটওয়ার্ক তৈরিতে এই ধরনের বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এই স্বীকৃতি আমার গবেষণা-অভিযানে নতুন উদ্যম যোগ করেছে এবং ভবিষ্যৎ লক্ষ্যগুলোকে আরও বাস্তবসম্মত করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ফোবানা বৃত্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাবিনা শরমীন, ফোবানার সাবেক চেয়ারম্যান জনাব রেহান রেজা, ফোবানা কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মুকবুল আলী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভুঁইয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X