জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন- ২০২৫ উপলক্ষে উন্মুক্ত লাইব্রেরি ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন।

নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত উন্মুক্ত লাইব্রেরি বন্ধ থাকবে।

বুধবার (১৯ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা নির্ধারিত শর্তসাপেক্ষে উন্মুক্ত লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। এরপর ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখতে লাইব্রেরি সাময়িকভাবে বন্ধ থাকবে।

শর্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইব্রেরি ব্যবহারকারীদের জকসু ও হল সংসদ নির্বাচন বিধিমালা–২০২৫ এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শৃঙ্খলা বিধিমালাও অনুসরণ করতে হবে। কেউ এসব বিধি লঙ্ঘন করলে বা আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হলে তার লাইব্রেরি ব্যবহারের অনুমতি বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১০

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১১

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১২

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৪

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৫

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৬

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৭

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৮

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৯

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

২০
X