রংপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাকসু নির্বাচন

প্রথম দিনে ৭ জনের মনোনয়ন সংগ্রহ, ছাত্রী হলে নেননি কেউ

ব্রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেন প্রার্থীরা। ছবি : কালবেলা
ব্রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেন প্রার্থীরা। ছবি : কালবেলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট সাত প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। ছেলেদের দুই আবাসিক হলে দুজন শিক্ষার্থী ফরম তুললেও ছাত্রী হল থেকে কোনো শিক্ষার্থী মনোনয়ন নেননি।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কার্যালয়ে নির্বাচন কমিশনার ড. আমির শরীফ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে।

মনোনয়ন সংগ্রহ করা সাত প্রার্থীর মধ্যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য পাঁচজন ও শহীদ মুখতার ইলাহী হল থেকে একজন এবং বিজয় ২৪ হল থেকে একজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য একমাত্র হল শহীদ ফেলানী হল থেকে কেউই ফরম সংগ্রহ করেননি।

কেন্দ্রীয় সংসদ থেকে সহসভাপতি (ভিপি) পদে কাউসার ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে সালাউদ্দিন আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মো. আহসান হাবিব রকি, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে পার্থ বাবু শুভ এবং নির্বাহী সদস্যপদে দিপু ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। হল সংসদের মধ্যে শহীদ মুখতার ইলাহী হলে স্বাস্থ্য, পরিবেশ ও পাঠকক্ষ সম্পাদক পদে আব্দুল্লাহ বিন জাহিদ এবং বিজয় ২৪ হলে সহসভাপতি (ভিপি) পদে মেহেরুল ইসলাম মনোনয়নপত্র তুলেছেন।

আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন হলেও এখনো কোনো ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেনি। ছাত্রশিবির, ছাত্রদল, জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বামপন্থি সংগঠনগুলো এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি।

নির্বাচন কমিশনার ড. আমির শরীফ বলেন, সবার সহযোগিতায় একটি সুন্দর ও উৎসবমুখর ব্রাকসু নির্বাচন আমরা প্রত্যাশা করছি।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, তার সঙ্গে ব্যক্তিগতভাবে ও ফোনে কথা বলেছি— তিনি বলেছেন আমাদের সঙ্গে আছেন। এ নিয়ে উপাচার্যের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি তিনি আমাদের নিশ্চিত করেছেন যে, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেননি তিনি দায়িত্ব পালন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X