কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-৩ আসনে মনোনয়ন নিলেন বিএনপি নেতা মিল্টন ভুঁইয়া

মনোনয়নপত্র সংগ্রহ করেন মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন। ছবি : কালবেলা
মনোনয়নপত্র সংগ্রহ করেন মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন (২৮০), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।

বুধবার (২৪ ডিসেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান কাউছার আহমেদ, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দীন, সন্দ্বীপ পৌরসভা যুবদলের আহ্বায়ক সাবেক কমিশনার নাছির উদ্দীন, সন্দ্বীপ উপজেলা মহিলা দলের সভানেত্রী কুলসুমা বেগম খেলনাসহ দলীয় নেতারা।

মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতারা বলেন, আমরা আজ সন্দ্বীপের গণমানুষের নেতা মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন ভাইয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি, আমরা বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেষ পর্যন্ত সন্দ্বীপে চূড়ান্ত মনোনয়ন মিল্টন ভাইয়ের হাতে তুলে দিয়ে সন্দ্বীপের সাড়ে চার লাখ মানুষের মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X