বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশে দিল জনতা

মোহাম্মদ আব্দুল বাতেন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ আব্দুল বাতেন। ছবি : সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ আব্দুল বাতেন সদর উপজেলার কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ছিলেন। তিনি জাতীয় শ্রমিক লীগের বরিশাল মহানগর শাখার সদস্য বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের ক্ষমতার আমলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চাকরি পান মোহাম্মদ আব্দুল বাতেন। তখন ক্ষমতার দাপটে অন্য কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার মানুষদের হয়রানি করেন তিনি।

এর জের ধরে সোমবার দুপুরে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে স্থানীয়রা নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবরুদ্ধ করে। এ সময় তারা ‘ফ্যাসিস্ট মুক্ত বাসস্ট্যান্ড চাই’ বলে স্লোগান দিয়ে বাতেনকে মারধর করে।

মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার ওসি মামুন উল ইসলাম জানান, সোমবার দুপুরে কিছু ছাত্রসহ স্থানীয়রা বাতেনকে ধরে থানায় নিয়ে আসে। পরে পুলিশ তাকে আটক করে।

তিনি আরও বলেন, আগেও মোহাম্মদ আব্দুল বাতেনকে একটি চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। জমিজমা নিয়েও ঝামেলা আছে। বর্তমানে তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X