মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে বিএনকিউএফ স্ট্যান্ডার্ডসবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জবিতে ‘বিএনকিউএফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ক্রাইটেরিয়া ফর অ্যাক্রিডিটেশন অব অ্যাকাডেমিক প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
জবিতে ‘বিএনকিউএফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ক্রাইটেরিয়া ফর অ্যাক্রিডিটেশন অব অ্যাকাডেমিক প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘বিএনকিউএফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ক্রাইটেরিয়া ফর অ্যাক্রিডিটেশন অব অ্যাকাডেমিক প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিনি কনফারেন্স হলে এ অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রিডিটেশন অর্জন একটি প্রধান অগ্রাধিকার; এ বিষয়ে পিছিয়ে থাকার সুযোগ নেই। এ ধরনের কর্মশালার মাধ্যমে বিভাগগুলো নিজেদের মূল্যায়ন করে অ্যাক্রিডিটেশনে সম্ভাব্য স্কোর সম্পর্কে ধারণা পাচ্ছে। এ ছাড়াও এক্সটার্নাল সাপোর্টের অপেক্ষায় না থেকে নিজেদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। আইকিউএসির মাধ্যমে অনুষদ ও বিভাগগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রিডিটেশন অর্জনে বিএনকিউএফ অপরিহার্য এবং এটি আমাদের বাস্তবতা। এ লক্ষ্যে বিভাগ ও ফ্যাকাল্টিগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বিএনকিউএফ বাস্তবায়নের মাধ্যমে একাডেমিক প্রোগ্রামগুলো আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব।

কর্মশালার সভাপতি এবং রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক। তিনি অ্যাক্রিডিটেশন অর্জনে ১০টি স্ট্যান্ডার্ড ও ৬৩টি ক্রাইটেরিয়া, প্রাপ্তির শর্ত এবং প্রক্রিয়াগত দিকগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন স্বাগত বক্তব্য দেন। দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বর্তমান ও পরবর্তী চেয়ারম্যান, প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটি (পিএসএসি) এবং বিভাগীয় কমিটির আহ্বায়ক ও সদস্যরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X