শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০২:২৪ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে শাবিপ্রবিতে ট্রাক দুর্ঘটনা, প্রাণে বাঁচলেন ২ শিক্ষার্থী

দুমড়েমুচড়ে গেছে একটি ট্রাকের সামনের অংশ। ছবি : কালবেলা
দুমড়েমুচড়ে গেছে একটি ট্রাকের সামনের অংশ। ছবি : কালবেলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান দুই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রাক দুটির চালক উপস্থিত না থাকায় হেলপাররা নিজেরাই উৎসাহী হয়ে গাড়ি চালানোর চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয়। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী নিশান ও নাওয়াদ।

ঘটনাস্থলে উপস্থিত ট্রাকচালক আলী আকবরের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে তিনি তা প্রদর্শন করতে ব্যর্থ হন।

মোটরসাইকেলে থাকা শিক্ষার্থী নাওয়াদ বলেন, আমরা হলের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটি ট্রাক আমাদের দিকে চলে আসছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। পরে সেটি আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এখানে কারও লাইসেন্স নাই। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সহকারী প্রক্টর মো. শাদমিম হাসান সিফাত কালবেলাকে বলেন, দুজন শিক্ষার্থীর ফোন পেয়ে আমি ঘটনাস্থলে আসি। ট্রাকগুলো স্টান্ডিং অবস্থায় ছিল, চালকের অনুপস্থিতিতে হেলপার দুজন অসাবধানতাবশত গাড়ি চালু করে। আমরা ট্রাক দুটিকে জব্দ করেছি। অভিযুক্তদের আমরা বিচারের ব্যবস্থা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X